Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শাহরুখ ব্যস্ত, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর - NewsOnly24

শাহরুখ ব্যস্ত, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কলকাতা: অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠকে এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর।

দেবকে রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়েছেন মমতা। এ দিন নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠকে উপস্থিত ছিলেন দেব, বাবুল সুপ্রিয় এবং অন্যরা।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে!”

এরপর সোজা টুরিজম ডিপার্টমেন্টকে মমতা বলে দিলেন, “এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো”। দেবের উদ্দেশে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “দেব তুমি কিছু বলবে?” তাতে হেসে ফেলেন দেব। এদিক ওদিক তাকিয়ে জবাব দেন, “না না, কিছু বলব না।”

তবে দিদির নির্দেশ যে অক্ষরে অক্ষরে পালন করবেন টলি সুপারস্টার তা ভালোই বুঝিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি পদ থেকে বাদ যাওয়ার পর তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related posts

‘আটকালেই সেখানেই ধরনায় বসব!’ মঙ্গলবার পথে নামছেন মমতা, হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সই জাল-কাণ্ডে বিস্ফোরক মোড়, মুখ্যমন্ত্রী নাম নেওয়ার পরই ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল

৩ জুন প্রথম কিস্তির টাকা প্রদান! অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোড কী ভাবে রয়েছে বিভ্রান্তি