Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১১ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকায় - NewsOnly24

১১ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকায়

ফের দীর্ঘক্ষণের জন্য জল পরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুর এলাকায়। হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টা থেকে ২৭ এপ্রিল রবিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা জল পরিষেবা বন্ধ থাকবে শহরের ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে।

পুরসভার তরফে জানানো হয়েছে, ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড ও ইস্ট-ওয়েস্ট রোড, এবং ড্রেনেজ ক্যানেল রোড ও কামারডাঙা রোড সংযোগস্থলে পাইপলাইনের আন্তঃসংযোগের কাজের জন্যই এই সিদ্ধান্ত।

পুর আধিকারিকদের দাবি, সাময়িক সমস্যা হলেও কাজ শেষ হলে জলের সমস্যার স্থায়ী সমাধান হবে। তাই বাসিন্দাদের আগাম সতর্ক করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা

২৭ লক্ষ আবেদন, নিষ্পত্তি মাত্র ১৩৯! এসআইআর ইস্যুতে হাই কোর্টে যাওয়ার পথ খুলে দিল সুপ্রিম কোর্ট

ভোটে রেকর্ড গড়ল বাংলা! স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের দাবি নির্বাচন কমিশনের