Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'নেহরুর ভুলে পাক-অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে', শাহের বক্তব্যের বিরোধিতায় লোকসভায় ওয়াকআউট কংগ্রেসের - NewsOnly24

‘নেহরুর ভুলে পাক-অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে’, শাহের বক্তব্যের বিরোধিতায় লোকসভায় ওয়াকআউট কংগ্রেসের

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে লোকসভায় কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নেহরুর ভুলের কারণেই পিওকে (পাক-অধিকৃত কাশ্মীর) তৈরি হয়েছে।

বুধবার অমিত শাহ বলেন, “পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন দুটি বড় ভুল হয়েছিল, যার কারণে কাশ্মীরকে বছরের পর বছর ভুগতে হয়েছিল। আমাদের সেনাবাহিনী যখন জয়লাভ করছিল, তখন পঞ্জাব এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি জারি করা হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল।”

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ নিয়ে আলোচনার সময় শাহ বলেন, “যদি যুদ্ধবিরতি তিন দিন বিলম্বিত হতো তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ ভারতের ভূখণ্ডে পরিণত হতো। একটা ভাগ ছিল। আমাদের ইস্যুটি রাষ্ট্রসঙ্ঘে নিয়ে যাওয়া হয়েছিল, যা একটি বড় ভুল।”

অমিত শাহের এই বক্তব্যের তীব্র আপত্তি প্রকাশ করেন কংগ্রেস সাংসদরা। সংসদে ব্যাপক হইচই বেঁধে যায়। তার পরেও অমিত শাহ বলেন, “যদি রাগ করতেই হয়, তা হলে আমার ওপর নয়, নেহরুর ওপর রাগ করুন।” এর পরই লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা।

Related posts

‘বৈধ ভোটারদের বাদ’, প্রতিবাদে ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছিটমহলের ১৫ হাজার ভোটার ‘বিচারাধীন’! তালিকা প্রকাশেই ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

এসআইআরে চূড়ান্ত তালিকায় বাদ ৫.৪৬ লক্ষ নাম, তবু ৮২ কেন্দ্রে ভোটার বৃদ্ধি—সিঙ্গুর-নন্দীগ্রামেও বাড়ল সংখ্যা