প্রথম পাতা খবর শুধু শিশু নয়, ভালো থাকতে হবে অভিভাবকদেরও! পকসো আইন ও মানসিক স্বাস্থ্য নিয়ে জরুরি আলোচনা

শুধু শিশু নয়, ভালো থাকতে হবে অভিভাবকদেরও! পকসো আইন ও মানসিক স্বাস্থ্য নিয়ে জরুরি আলোচনা

94 views
A+A-
Reset

সঙ্গীতা চৌধুরী, কলকাতা: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এক অভিনব উদ্যোগ নেওয়া হলো গত শনিবার। কলকাতার সংস্থা ‘মনোস্কোপ’ (Monoscope) এবং ‘দুর্গাপুর স্টার’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘অ্যাওয়্যারনেস টু অ্যাকশন’ (Awareness to Action) শীর্ষক এক বিশেষ কর্মশালা। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পকসো (POCSO) আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আলোচনার বিষয়বস্তু ও বক্তারা এদিনের কর্মশালায় শিশুদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি অভিভাবকদের ভালো থাকার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোস্কোপের কর্ণধার সোমদত্তা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও প্যানেলে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রণয় ঘোষ, সাইকোলজিস্ট অরিন্দম সেন, মেন্টাল হেলথ স্পেশালিস্ট ময়ূখ সাহা এবং প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্টের বিশেষ শিক্ষিকা ধৃতি চ্যাটার্জি। দুর্গাপুর স্টারের অন্যতম কর্ণধার গৌতম ভট্টাচার্যও এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইন ও মনস্তত্ত্বের মেলবন্ধন কর্মশালায় শিশুদের আইনি সুরক্ষা বা পকসো আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন আইনজীবী প্রণয় ঘোষ। অন্যদিকে, বিশেষ শিশুদের বেড়ে ওঠার পথে অভিভাবকদের মানসিক চাপ কীভাবে কমানো যায়, তা নিয়ে দিকনির্দেশ দেন বিশেষজ্ঞরা। আয়োজকদের মতে, আগামী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতায় আরও বড় পরিসরে এই ধরনের কর্মশালা করার পরিকল্পনা রয়েছে, যা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.