Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের হাওয়া বদল! রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! - NewsOnly24

ফের হাওয়া বদল! রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

কলকাতা: ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এরই মধ্য়ে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং পাশের জেলাগুলিতে মুখ ভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই সাতটি জেলার পাশাপাশি বীরভূমে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে।

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে কোনো জেলায় ঝোড়ো হাওয়া বইবে না। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাড়তে থাকবে তাপমাত্রা।

Related posts

কলকাতা পুরসভায় তৃণমূলের অন্দরে অস্বস্তি, গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন অরূপ ও সুশান্ত

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?

সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি, দুর্নীতি ও আই-প্যাক নিয়ে বিস্ফোরক চিঠিতে তোপ তৃণমূল সাংসদের