Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লখিমপুরকাণ্ডে ৬দিন পরে গ্রেফতার মূল অভিযুক্ত আশিস মিশ্র - NewsOnly24

লখিমপুরকাণ্ডে ৬দিন পরে গ্রেফতার মূল অভিযুক্ত আশিস মিশ্র

ডেস্ক: লখিমপুরকাণ্ডে ৬দিন পরে গ্রেফতার আশিস মিশ্র। আজ সকাল ১১ টা নাগাদ আশিস মিশ্র ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজির হয়েছিলেন। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে।
গত ৩ অক্টোবর লখিমপুর খেরির হিংসার ঘটনায় চার কৃষককে গাড়ি দিয়ে পিষে মারার অভিযোগ ছিল আশিসের বিরুদ্ধে৷ এ দিন প্রায় বারো ঘণ্টা ধরে আশিসকে জেরা করে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ তার পরই কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে গ্রেফতার করে পুলিশ৷

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব


সূত্রের খবর, পুলিশি জেরায় আশীষ দাবি করেছেন যে, তিনি ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে অনুষ্ঠিত একটি কুস্তি প্রতিযোগিতায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন। তবে ওই প্রতিযোগিতায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ও দর্শকরা জানিয়েছেন, সেদিন দুপুর ২টো থেকে ৪টে অবধি তিনি অনুষ্ঠান মঞ্চে ছিলেন না। এদিকে আশীষ মিশ্রের ফোনের লোকেশন যাচাই করেও দেখা গিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে তাঁর ফোনটি লখিমপুর খেরি ও তার আশেপাশের এলাকাতেই ছিল।  পুলিশ সূত্রে খবর, উত্তর এড়িয়ে, তদন্তে অসহযোগিতা করেছেন আশিস।  ৩ ডজন প্রশ্ন করা হয়।  বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Related posts

আইপ্যাক কাজ বন্ধের জল্পনা উড়িয়ে দিল তৃণমূল, ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার