প্রথম পাতা খবর বাজেটে একাধিক বিষয়ে বড়োসড়ো ঘোষণা রাজ্যের

বাজেটে একাধিক বিষয়ে বড়োসড়ো ঘোষণা রাজ্যের

378 views
A+A-
Reset

কলকাতা: বুধবার বিধানসভায় পেশ করা হল পশ্চিমবঙ্গের বাজেট। বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, এ বার ৩ লাখ ৩৯ হাজার ৬২ হাজার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই আবহে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে ক্রেডিট সার্ভিস, বার্ধক্য ভাতা-সহ একাধিক ইস্যুতে বড়োসড়ো ঘোষণা করেছে রাজ্য সরকার।

মন্ত্রী এ দিন জানান, রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্তদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল। যা ২০২৩ সালের মার্চ থেকে কার্যকর হবে। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ পান। নয়া ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পাবেন।

শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিয়েছে রাজ্য। যা কর্মক্ষেত্রে খানিকটা আলো দেখাল বলে মনে করছে ওয়াকিবহল মহল। বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া-ডানকুনি-রঘুনাথপুর-কল্যাণীর মতো শিল্প হাবে বিনিয়োগ টানতে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বানতলা লেদার কমপ্লেক্সে ইতিমধ্যে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে এখানে। অন্যদিকে, হলদিয়া-ডানকুনি-রঘুনাথপুর-কল্যাণী এই শিল্প হাবগুলিতে সংযোগকারী করিডর তৈরি হবে। তাতে আশেপাশের এলাকায় প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে। তাতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকছে। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুরে ‘জঙ্গল সুন্দরী’ ৭২ কোটি টাকার বিনিয়োগ করে দেড় লক্ষ চাকরি সুনিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় শিল্প সংস্থান হতে চলেছে দেউচা-পাচামি কয়লা খনি। সেই কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। দেউচা-পাচামিতে কাজ শুরু হলে দেড় লক্ষাধিক কর্মসংস্থান হবে।

স্ট্যাম্প ডিউটির উপর ছাড় নিয়ে বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী জানান, স্ট্যাপ ডিউটির ছাড় মিলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ এবং জমি–বাড়ির বাজার মূল্যের সার্কেল রেটের ১০ শতাংশ ছাড় মিলবে এই সময়কালে। আগে এই সুবিধা চলতি আর্থিক বছরের মার্চ মাস পর্যন্ত কার্যকর কথা ছিল। এই সুবিধার ফলে জমি–বাড়ি কেনায় অনেকটা অর্থ সাশ্রয় হবে আম জনতার।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। রাজ্যের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.