Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, নামছে তাপমাত্রা - NewsOnly24

সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, নামছে তাপমাত্রা

ছবি: রাজীব বসু

দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয়তা বাড়ছে। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলায়। দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারও চলবে এমন আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ এবং শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রাও কিছুটা নামতে পারে।

Related posts

ভোটে যেতে কার্ড না থাকলেও সমস্যা নেই! বিকল্প ১২ নথিতে মিলবে ভোটাধিকার, জারি কমিশনের নির্দেশ

মুখ্যমন্ত্রীকে ‘খুনের হুমকি’, বিজেপি মুখপাত্রের পোস্টের স্ক্রিনশট তুলে ধরে নিশানা তৃণমূলের

নর্তকীদের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’, পশ্চিমবঙ্গেের দায়িত্বে থাকা আইপিএসের ভিডিয়ো ট্যাগ করে খোঁচা মহুয়ার