Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরে, দক্ষিণবঙ্গে পারদের ওঠানামা - NewsOnly24

সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরে, দক্ষিণবঙ্গে পারদের ওঠানামা

ছবি: রাজীব বসু

কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যে শীতের প্রভাব বাড়ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নেমে যায়। পুরুলিয়ার তাপমাত্রা কালিম্পঙের থেকেও কম ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া এখনও পুরোপুরি সক্রিয় না হলেও জানুয়ারির শীত স্বাভাবিক ছন্দে ফিরছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ৪ জানুয়ারি সর্বনিম্ন পারদ থাকবে ১৫ ডিগ্রি। ৫ ও ৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রি হতে পারে। ৭ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি এবং ৮ জানুয়ারি তা আরও কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

৭ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

Related posts

লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

‘আবার ব্যালট পেপার আসতে পারে’! এজেন্টদের সতর্ক করতে ফের ক্ষুদিরামে কুণাল-শশী

মহিলা ভোটে ভর করে রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল! মনে করছেন কংগ্রেস পর্যবেক্ষক