সকাল থেকেই মুখভার, কী বলছে আকাশের মতিগতি
শীত আসি-আসি করছে, কিন্তু এখনও বৃষ্টি বিদায় নেয়নি। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এখনও। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে।