প্রথম পাতা খবর আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

429 views
A+A-
Reset

কলকাতা: দাবদাহ অব্যাহত থাকবে আগামী ৪ থেকে ৫ দিন। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। পূর্বভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০-এর ওপারে থাকতে পারে পারদ।


উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় কারণে বাড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় এখন তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.