প্রথম পাতা খবর প্রযুক্তিগত গোলযোগ! ডিব্রুগড়গামী ইন্ডিগো উড়ানের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে

প্রযুক্তিগত গোলযোগ! ডিব্রুগড়গামী ইন্ডিগো উড়ানের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে

586 views
A+A-
Reset

রবিবার সকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর একটি বিমানের। জানা যায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ডিব্রুগড়গামী ইন্ডিগো বিমানটি জরুরি অবতরণ করে।

জানা গিয়েছে, ৬ই২৬৫২ উড়ানটি গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এবং দুই বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন এবং তেরাশ গোয়ালাও ওই বিমানে ছিলেন।

টেলিফোনে সংবাদ সংস্থা এএনআই-কে মন্ত্রী জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করার পরে তিনি গুয়াহাটি বিমানবন্দরেই ছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.