প্রথম পাতা খবর বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল, পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল, পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

549 views
A+A-
Reset

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির তালিকা থেকে এ বার বাদ পড়লেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন দলীয় সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই।

তালিকা থেকে দিলীপের নাম বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। বিজেপি-র একটি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীসভায় হয়তো জায়গা পেতে চলেছেন তিনি। অন্য একটি সূত্র বলছে, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল।

তবে এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে দিলীপ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

এ দিকে, দিলীপ ঘোষের নাম না থাকলেও বাংলা থেকে নাম রয়েছে অনুপম হাজরার। দলের সচিবের দায়িত্ব সামলাবেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.