প্রথম পাতা খবর জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

378 views
A+A-
Reset

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট এলাকায় কনভয়ে জঙ্গি হামলা। গুলিতে নিহত ভারতীয় বায়ুসেনার এক জওয়ান। আরও পাঁচজন আহত।

আহত পাঁচজনের মধ্যে একজন বিমানকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সবাইকে আরও চিকিৎসার জন্য এয়ারলিফট করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, এলাকায় শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং সন্ত্রাস দমন অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, “স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে।”

সোশ্যাল মিডিয়া পোস্টে বায়ুসেনা জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, শাহসিতারের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কনভয়ে হামলা নিয়ে পরবর্তী তদন্ত চলছে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.