প্রথম পাতা খবর বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ হাওড়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইন্দ্রজিৎ সেন

বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ হাওড়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইন্দ্রজিৎ সেন

11 views
A+A-
Reset

ইমন কল্যাণ সেন: হাওড়া: হাওড়ার অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন রোটারি ক্লাব অফ হাওড়া-র ৭৯তম ইনস্টলেশন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে ২০২৬-২৭ বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইন্দ্রজিৎ সেন। ক্লাবের দীর্ঘ ৩৭ বছরের সদস্য ইন্দ্রজিৎ সেনকে নতুন দায়িত্বে বরণ করে নেন সদস্যরা।

অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর একাধিক পদাধিকারী, সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ দিনের অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যা ৬টা থেকে নিবন্ধন পর্বের মাধ্যমে। এরপর অতিথি অভ্যর্থনা, জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন এবং বিদায়ী কমিটির কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে ইন্দ্রজিৎ সেনকে প্রেসিডেন্ট হিসেবে বরণ করে নেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং বিদায়ী প্রেসিডেন্ট, সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট তাঁর মেয়াদের পরিকল্পনা ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির রূপরেখাও তুলে ধরেন। রোটারি ক্লাব অফ হাওড়ার পক্ষ থেকে আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক উন্নয়নমূলক নানা প্রকল্পে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেওয়া হয়।

রোটারি ক্লাব অফ হাওড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বে সেই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.