প্রথম পাতা খবর এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

379 views
A+A-
Reset

ডেস্ক: সরছে ঘূর্ণাবর্ত, কাটছে দুর্যোগ। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই গোটা রাজ্যে লাগাতার বৃষ্টি চলবে (Rain Forecast)। কোনও জেলায় ভারী, আবার কোন জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু গোটা সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে। 

আরও পড়ুন: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা


সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হচ্ছে, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যা ক্রমশ উত্তর দিকে সরছে। আগামী সপ্তাহের শুরুতে এই অক্ষরেখা অবস্থান করবে উত্তরবঙ্গে। সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.