প্রথম পাতা বিনোদন কেরালার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া নিবেদিত ‘সাইনস ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল অতনু ঘোষের তথ্যচিত্র ‘অনুভবে অতিমারী’

কেরালার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া নিবেদিত ‘সাইনস ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল অতনু ঘোষের তথ্যচিত্র ‘অনুভবে অতিমারী’

466 views
A+A-
Reset

ডেস্ক: কেরালার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া নিবেদিত ‘সাইনস ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল অতনু ঘোষের তথ্যচিত্র ‘অনুভবে অতিমারী’। জানা গিয়েছে,গত বছর জুন মাসে এই ডকুমেন্টারি বানাবার পরিকল্পনা করেন তিনি।

কোভিড-১৯ মানুষের জীবনে কীভাবে মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রভাব ফেলেছে তা নিয়ে ভাবছিলেন পরিচালক।সারা পৃথিবীর বিভিন্ন পেশার ১৬ জন মানুষের জীবনে কোভিড-১৯ কীরকম প্রভাব ফেলেছে তা মোবাইলে ভিডিয়ো করে পাঠাতে বলেন তিনি। এই ১৬ জন মানুষের মধ্যে অভিনেতা, পরিচালক, সঙ্গীত শিল্পী, চিকিৎসক,লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকলেই আছেন।

আরও পড়ুন: বিয়ের এক মাসের মধ্যেই মা হতে চলেছেন, সুখবর দিলেন দিয়া

তাঁরাও পরিচালকের কথা মত ভিডিয়ো করে পাঠিয়ে ছিলেন।সেইগুলো জুড়ে জুড়েই এই ডকুমেন্টারিটা বানানো হয়েছে।শুধু নিজেদের অভিজ্ঞতা নয়, অতিমারির পরে পৃথিবীটা কেমন হবে তা নিয়েও এই ডকুমেন্টারিতে কথা বলেছেন মনস্তত্ত্ববিদ এবং বিভিন্ন পেশার মানুষেরা I তথ্যচিত্রটিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.