প্রথম পাতা বিনোদন ‘গোর্কির মা’ নিয়ে এল মনস্তাত্ত্বিক থ্রিলারের নতুন স্বাদ, ফ্রাইডেতে মুক্তি ক্যামেলিয়ার নতুন সিরিজ

‘গোর্কির মা’ নিয়ে এল মনস্তাত্ত্বিক থ্রিলারের নতুন স্বাদ, ফ্রাইডেতে মুক্তি ক্যামেলিয়ার নতুন সিরিজ

12 views
A+A-
Reset

সঙ্গীতা চৌধুরী : ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে মুক্তি পেল নতুন বাংলা ওয়েব সিরিজ ‘গোর্কির মা’। সাত পর্বের এই মনস্তাত্ত্বিক থ্রিলার পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সৌরভ দাস এবং দর্শনা বনিক।

ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মা’-র ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে সমসাময়িক সময়কে কেন্দ্র করে কাহিনী নির্মাণ করেছেন পরিচালক। একটি রাতকে ঘিরেই সাজানো হয়েছে পুরো গল্প। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘটে যাওয়া একাধিক ঘটনার জেরে কী ভাবে সবকিছু ওলটপালট হয়ে যায়, সেই নিয়েই এগিয়েছে সিরিজের কাহিনী।

এই সিরিজে বিয়ের পর ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সৌরভ দাস ও দর্শনা বনিককে। তাঁরা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। অন্যদিকে, লাবণ্য নামের এক বিধবা নারীর ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়।

লাবণ্যের ছেলে গোর্কির চরিত্রে অভিনয় করেছেন সোহম বসু রায়চৌধুরী। নির্মাতাদের দাবি, থ্রিলারের আবহের মধ্য দিয়েই সিরিজে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিক তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে ‘গোর্কির মা’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.