প্রথম পাতা খবর তারাপীঠ তীর্থযাত্রীদের জন্য সুখবর! মন্দির চত্বরে এ বার ফ্রি-ইন্টারনেট পরিষেবা

তারাপীঠ তীর্থযাত্রীদের জন্য সুখবর! মন্দির চত্বরে এ বার ফ্রি-ইন্টারনেট পরিষেবা

445 views
A+A-
Reset

তারাপীঠ মন্দিরে গিয়ে এ বার মিলবে বাড়তি সুবিধা। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মন্দির চত্বরে ফ্রি-ইন্টারনেট পরিষেবা চালু করছে মন্দির কমিটি। যা মিলবে বিনামূল্যেই।

তীর্থযাত্রার সময়ও পুণ্যার্থীরা যাতে তাঁদের পরিবারেবর সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, সে কারণেই এই নতুন উদ্যোগ। প্রায়শই দেখা যায় যেদিন প্রচুর ভক্ত সমাগম ঘটে, সেদিন মোবাইলের নেটওয়ার্কও থাকে না। পরিজনদের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। সমস্যায় পড়েন তীর্থযাত্রীরা। ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গেলে সেই সমস্যা লাঘব হবে।

এ ব্যাপারে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাথে বলেন, ইন্টারনেট পরিষেবার জন্য ব্রডব্যান্ডের কেবল বসানো হয়েছে। দু-একদিনের মধ্যে ওয়াইফাই পরিষেবা চালু করে দেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.