প্রথম পাতা খবর ফের দাম বাড়ল সিগারেটের! কোনটার কত?

ফের দাম বাড়ল সিগারেটের! কোনটার কত?

7 views
A+A-
Reset

নয়াদিল্লি: ধূমপায়ীদের পকেটে ফের চাপ। ITC-র একাধিক সিগারেট ব্র্যান্ডের MRP নতুন করে বাড়ানো হয়েছে। ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন দামের প্যাকেট ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। এবারের তালিকায় রয়েছে Classic Connect এবং Gold Flake Super Star

২০টি সিগারেটের Classic Connect প্যাকেটের দাম ৩৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২৮ টাকা। অর্থাৎ এক প্যাকেটে দাম বেড়েছে ৩৮ টাকা, যা প্রায় ৯.৭৪ শতাংশ। অন্যদিকে, ১০টি সিগারেটের Gold Flake Super Star প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৯ টাকা—বৃদ্ধি ১০ টাকা বা প্রায় ১২.৬৬ শতাংশ

করের চাপেই কি ফের দাম বৃদ্ধি?

চলতি বছর তামাকজাত পণ্যের কর কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যে ৪০ শতাংশ GST-এর পাশাপাশি অতিরিক্ত আবগারি শুল্কের নতুন কাঠামো কার্যকর হয়েছে। এর পর থেকেই ITC-সহ একাধিক সংস্থা বিভিন্ন ব্র্যান্ডের দাম বাড়িয়েছে।

ITC-র ক্ষেত্রেও চলতি বছরে একাধিক দফায় দাম পরিবর্তন হয়েছে। ফেব্রুয়ারিতে Classic Connect-এর দাম ৩০০ টাকা থেকে প্রথমে ৩৬০ এবং পরে ৩৯০ টাকা হয়েছিল। একই সময়ে Gold Flake Super Star-এর দাম ৫৯ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়। পরে সেটি আরও বেড়ে ৭৯ টাকা হয়েছিল।

এবার ফের দুই ব্র্যান্ডের MRP বাড়ানো হল। নতুন দামের প্যাকেট বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরনো স্টক শেষ হলে ক্রেতাদের এই বাড়তি দামেই সিগারেট কিনতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.