Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটের প্রচারে আপত্তিকর মন্তব্য, মিঠুনকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ পুলিশের - NewsOnly24

ভোটের প্রচারে আপত্তিকর মন্তব্য, মিঠুনকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ পুলিশের

ডেস্ক: মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ করল মানকিতলা থানার পুলিশ। ভোটের প্রচারে আপত্তিকর মন্তব্য করার জেরেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল মাহাগুরুকে। জানা গিয়েছে, ১৫ মিনিট ধরে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন মানিকতলা থানার পুলিশ আধিকারিকরা।

একুশের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’, ‘এক ছোবলেই ছবি’, ‘জাত গোখরো’-র মতে সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুনকে। ওই সংলাপগুলোর কারণেই এই বিপত্তি। মিঠুনের বিরূদ্ধে মানিকতলা থানায় FIR দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন: বর্ষার চেনা ছন্দে বাংলা, উত্তর থেকে দক্ষিণে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টই মিঠুন চক্রবর্তীকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এরপর ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে চেয়েছেন, এই মন্তব্য করার প্রেক্ষিত কী? আর এই মন্তব্যের আড়ালে কি কোনও উদ্দেশ্য ছিল কি না তাও জানতে চান মানিকতলা থানার তদন্তকারী আধিকারকিরা।

Related posts

কলকাতা পুরসভায় তৃণমূলের অন্দরে অস্বস্তি, গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন অরূপ ও সুশান্ত

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?

সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি, দুর্নীতি ও আই-প্যাক নিয়ে বিস্ফোরক চিঠিতে তোপ তৃণমূল সাংসদের