Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডাম্পারের ধাক্কা, হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাপ বাইক চালকের মৃত্যু নিউটাউনে - NewsOnly24

ডাম্পারের ধাক্কা, হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাপ বাইক চালকের মৃত্যু নিউটাউনে

কলকাতা: নিউটাউনে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম বিমল হালদার। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ‘ওলা’-র হয়ে বাইক চালাতেন মৃত ব্যক্তি।

জানা গিয়েছে, ৪৮ বছর বয়সি বিমল নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, একটি ডাম্পার তাঁর বাইকে একটি ধাক্কা মেরেছিল। দুর্ঘটনায় ছিটকে পড়ে যায় বাইকটি। তড়িঘড়ি ওই রাইডারকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে বাইকের পিছনে যে যাত্রী ছিলেন, তিনি সুস্থ।

ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ডাম্পারের চালককে। কী ঠিক ভাবে দুর্ঘটনা ঘটল, ট্র্যাফিক আইন মেনে বাইক চলছিল না, ডাম্পারটির গাফিলতি কতটা, এটি স্রেফ দুর্ঘটনা না কি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চে আগুন! এফআইআরে নাম শুভেন্দুর, গ্রেফতার ৩

Related posts

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন