Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার - NewsOnly24

রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার

কলকাতা: জাদুঘর, রাজভবন-সহ সরকারি একাধিক অফিসে বিস্ফোরক রাখার হুমকি। ইমেলে এই হুমকি আসার পরপরই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে যোগাযোগ করা হয় রাজবভন ও ভারতীয় জাদুঘরের তরফে। ইতিমধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এসটিএফ-সহ গুন্ডা দমন শাখার গোয়েন্দারা।

‘টেরোরাইজ়ার ১১১’ নাম দিয়ে নিজেদের একটি জঙ্গি গোষ্ঠী বলে দাবি করা হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে যে, আমরা আপনাকে অবগত করাতে চাই যে, আপনার বাড়ির বেশ কয়েকটি জায়গায় আমরা একাধিক বিস্ফোরক বসিয়ে রেখেছি। বিস্ফোরণে যাতে বহু মানুষের মৃত্যু হয় আমরা তা নিশ্চিত করব। নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করা ওই ইমেলে দাবি করা হয়েছে যে, বহু মানুষের মৃত্যু ঘটানোই তাদের উদ্দেশ্য।

এর আগে কলকাতা বিমানবন্দরে দুই দিন বিস্ফোরক রাখা রয়েছে বলে হুমকির ফোন আসে ৷ এরপরেই কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়।ভারতীয় জাদুঘর এবং রাজভবনের পাশে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী সার্চ অপারেশন শুরু করেছে।

রাজভবনের সামনে এবং রাজভবনে ভিতরে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা জড়ো হয়েছেন। নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের স্নিফার ডগ। কোথাও কোনও বোমা আদৌ রাখা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, তার খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার সেল-এর গোয়েন্দারা।

Related posts

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার

মহিলা সংরক্ষণে জোর কেন্দ্রের, কিন্তু বিধানসভায় প্রার্থী তালিকায় পিছিয়ে বিজেপি