প্রথম পাতা খবর আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?

716 views
A+A-
Reset

কলকাতা: পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করবে পর্ষদ। বৃহস্পতিবারই প্রকাশ করা হবে প্রথম ১০ জনের মেধাতালিকা। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে, যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়।

আজ (২ মে) সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। কোথায় দেখা যাবে সেই ফলাফল, জেনে নিন বিস্তারিত-

WBBSE-র অফিসিয়াল ওয়েবসাইট https://wbresults.nic.in/ থেকে মাধ্যমিকের ফলাফল দেখে নেওয়া যাবে। আবার, wbbse.wb.gov.in ওয়েবসাইট থেকেও একইভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।

এ ছাড়া মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন দুটি অ্যাপ। এগুলি হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪ ও মাধ্যমিক রেজাল্ট। এ ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজাল্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.