প্রথম পাতা খবর সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা

654 views
A+A-
Reset

কলকাতা: সোমবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফলাফল। অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে তাঁদের ফলাফল দেখতে পারেন। বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া digilocker.gov.in অথবা results.gov.in-র মতো ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাচ্ছে।

চলতি বছর প্রায় ১৮ লক্ষ পড়ুয়া দ্বাদশের বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। বোর্ড জানিয়েছে, এ বার মোট ৮৭.৯৮ শতাংশ পরীক্ষার্থী সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত বছরের থেকে পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা ৬.৪০ শতাংশ ভালো ফল করেছে। সিবিএসই বোর্ডে দ্বাদশের পরীক্ষায় মেয়েদের পাশের হার যেখানে ৯১.৫২ শতাংশ, সেখানে ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ। ট্রান্সজেন্ডারদের পাশের হার ৫০ শতাংশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.