প্রথম পাতা খবর ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৫ জুনের মধ্যে গুজরাত উপকূলে আঘাত হানতে পারে: আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৫ জুনের মধ্যে গুজরাত উপকূলে আঘাত হানতে পারে: আবহাওয়া অফিস

399 views
A+A-
Reset

পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থিত অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় “বিপর্যয়” ৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে উত্তর দিকে সরে গেছে এবং আগামী ৬ ঘণ্টার মধ্যে এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ।

বিভাগের মতে, ঘূর্ণিঝড় “বিপর্যয়” প্রায় উত্তর দিকে সরে গিয়েছে। যা আগামী ১৫ জুন একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে পাকিস্তান এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আগামী ৬ ঘণ্টার মধ্যে এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রায় উত্তর দিকে অগ্রসর হতে পারে”।

ইতিমধ্যে, আরব সাগরের এই ধরনের ঘূর্ণিঝড় কবলিত এলাকায় মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া দফতর। গুজরাতের মৎস্যজীবীদের ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছে, তাদেরও উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ও দিকে, করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড়ের আনুমানিক তীব্রতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.