প্রথম পাতা খবর সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, তদন্তে পুলিশ

সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, তদন্তে পুলিশ

265 views
A+A-
Reset

দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম জিতেন্দ্র এবং তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তাঁর শরীরের একটি বড় অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটে সংসদ ভবনের সামনে একটি পার্কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গায়ে আগুন লাগিয়ে যুবককে সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং তাঁকে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল থেকে পেট্রল উদ্ধার করেছে পুলিশ। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, এটি ব্যক্তিগত কারণে ঘটতে পারে। তবে যুবকের আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.