প্রথম পাতা খবর এই নিয়ে নবম বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

এই নিয়ে নবম বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

528 views
A+A-
Reset

পটনা: রবিবার নবম বার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। রাজ্যপালের কাছে সকালে গিয়েছিলেন ইস্তফা দিতে। বিকেলে সেই রাজ্যপালের কাছেই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার।

রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, জোটে থেকে কাজ করতে পারছিলেন না। সহকর্মীদের পরামর্শে তাই ‘মহাগঠবন্ধন’ ছেড়ে বেরিয়ে এসেছেন। এ দিন সকালেই মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন জেডিইউ প্রধান।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ১২৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি এবং তারপরই হল শপথ গ্রহণ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নীতীশের জোট-ত্য়াগের ফলে বড়সড় ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ ব্লক। লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এমনিতে ইন্ডিয়ার শরিক দলগুলির সঙ্গে কংগ্রেসের টানাপড়েন চরমে। তার মধ্যেই লোকসভার আগে নীতীশের ইস্তফা এবং বিজেপির সমর্থন নিয়ে একই দিনে মুখ্যমন্ত্রী পদে শপথে বিরোধীদের ইন্ডিয়া ব্লক বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.