প্রথম পাতা খবর বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ‘ন্যায় ভারত জোড়ো যাত্রা’

বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ‘ন্যায় ভারত জোড়ো যাত্রা’

561 views
A+A-
Reset

কলকাতা: গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল নতুন কর্মসূচি ‘ন্যায় ভারত জোড়ো যাত্রা’। অসম থেকে এ রাজ্যে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রবেশ করছে রাহুল গান্ধীর ‘ন্যায় ভারত জোড়ো যাত্রা’।

কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কোচবিহারের বক্সীরহাটের অসম সীমানা দিয়ে বাংলায় প্রবেশ করতে পারেন কংগ্রেস নেতা। সেই সময় সেখানে উপস্থিত থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বাংলায় প্রবেশ করে কোচবিহারের জোরাই মোড়ে সভা করতে পারেন রাহুল। তার পর সেখান থেকে বেলা ১২টা নাগাদ তুফানগঞ্জের চামটামোর বসাকপাড়ায় পৌঁছোবেন।

এর পর কোচবিহার শহরের মা ভবানী মোড় থেকে রাজবাড়ির গেট হয়ে খাগড়াবাড়ি চৌপতি পর্যন্ত পদযাত্রাও করার কথা রাহুলের। পদযাত্রার পর গাড়ি করে পুণ্ডিবাড়ি ও ঘোকসাডাঙা হয়ে তিনি পৌঁছে যাবেন ফালাকাটায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.