Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জাগ্রত বাংলায় একগুচ্ছ নিয়োগ রাজ্য সরকারের - NewsOnly24

জাগ্রত বাংলায় একগুচ্ছ নিয়োগ রাজ্য সরকারের

ওয়েবডেস্ক : রাজ্য সরকার, জাগ্রত বাংলা প্রকল্পে ১ হাজার ৫৪৩ জনকে সরকারি কাজে নিযুক্ত করেছে ।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মাওবাদী এবং কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূলস্রোতে ফিরে আসা ১ হাজার ৮ জনকে রাজ্য পুলিশের হোম গার্ডে এবং বিভিন্ন রাজনৈতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৩৬ জন ও জঙ্গলমহলে খেলাধূলায় বিশেষ পারদর্শিতার জন্য ৪৯৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয় ।


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , নতুন এই কর্মীদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা নিতে হবে । রাজ্যের পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করে পুলিশের শীর্ষকর্তাদের তিনি ধন্যবাদ দেন ।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে রাজনৈতিক সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশের বিভিন্ন পদে নতুন নিয়োগ , পুলিশ কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া এবং পুলিশের ‘কম্পেনসেশন পে লিভ’ ৫২ থেকে বাড়িয়ে ৬০ দিন করা হল বলেও তিনি জানান ।


মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি রাজারহাটে আদিবাসী ভবন, লেপচা ভবন, বনহুগলিতে বনরিনি মার্কেট কমপ্লেক্স, তারাপীঠে নবনির্মিত মহাতোরণসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন।

Related posts

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের