প্রথম পাতা খবর বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

663 views
A+A-
Reset

কলকাতা: আবার একবার হাওয়া বদল। বৃষ্টি কমে তাপমাত্রা আবারও বাড়তে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচদিনে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এর পর থেকে আগামী ২০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টি বিদায় নেওয়ার পর থেকেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। যদিও আপাতত এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই অনুমান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.